আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের কোন দলের সঙ্গে নয়, আমরা দেশের সঙ্গে সম্পর্কে বিশ্বাসী। তাই ভারতে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন আমাদের সঙ্গে তাদের সম্পর্ক অটুট থাকবে।
তিনি বলেন, ভারতের কংগ্রেস সরকারের সঙ্গে আমাদের যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। নতুন সরকারের সঙ্গেও তেমন সম্পর্ক বহাল থাকবে।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধ প্রজম্ম লীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিজেপির জয়ে আপনাদের(বিএনপি) পুলকিত হওয়ার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি বিদেশী কূটনৈতিক নির্ভর হয়ে পড়েছে। কোন কিছু হলেই তারা বিদেশীদেরকে ডেকে এনে নালিশ করে। নালিশ করতে করতে তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়ে গেছে।’
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। অগ্রগতি ও সমৃদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ এ উন্নয়নের ধারাকে রুখতে পারবে না।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, কৃষি বিষায়ক সম্পাদক ইনঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রমুখ।[b]
ঢাকা, এমআর, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
দল নয়, রাষ্ট্র ভারতের সঙ্গেই আমরা সম্পর্কে বিশ্বাসী: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের কোন দলের সঙ্গে নয়, আমরা দেশের সঙ্গে সম্পর্কে বিশ্বাসী। তাই ভারতে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন আমাদের সঙ্গে তাদের সম্পর্ক অটুট থাকবে।





