আওয়ামী লীগ হলো রক্তপিপাসুদের দল। তারা মানুষ খুন করতে জানে, দেশের উন্নয়ন করতে জানে না। তাদের হাতে জনগণ নিরপদ নয়।
আজ শনিবার বিকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠে এক জনসভায় ১৯ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
বেগম জিয়া বলেন, দেশকে যদি বাঁচাতে চান তাহলে আওয়ামী লীগকে সরাতে হবে। তিনি বলেন, আমরা যুদ্ধ করেছি দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য।
তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটা বুঝতে পেরেই বিগত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি।  
তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ১৫৩টি কেন্দ্রে কোন নির্বাচন হয়নি, ১৪৭টি কেন্দ্রে জনগণ ভোট দিতে যায়নি, এমনকী ৫৭টি কেন্দ্রে একজন ভোটারও ভোট দেয়নি-তাহলে কীভাবে এটাকে নির্বাচন বলা চলে।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]