নড়াইল-২ আসনে নির্বাচনের প্রচারের শেষ দিনে শ্রমিকলীগ আয়োজিত পথসভার মধ্যদিয়ে মাশরাফির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আলাদাতপুর মাশরাফির মামা বাড়ির সামনে জাতীয় শ্রমিকলীগের নেতা কর্মীরা ভিড় করতে থাকেন।
মাশরাফি বিন মত্তুজা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জাতীয় শ্রমিকলীগের জেলা সভাপতি বি. এম হামিনুর রহমান ও সাধারণ সসম্পাদক মো: আব্দুল আলিম ফুলের তোড়া দিয়ে প্রিয় নেতাকে স্বাগত জানায় ।
পরে শ্রমিকলীগ একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাশরাফির মামা বাড়ির সামনে গিয়ে শেষ করে । এ সময় তারা মাশরাফির পক্ষে নৌকায় ভোট চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ।
জানা গেছে গতকাল ম্যাশ মিঠাপুর, নলদী, কাশিপুর, লক্ষিপাশা, কুন্দুসি, ইতনা, চরমল্লিকপুরসহ লোহাগড়ার কমপক্ষে ২০টি স্থানে পথসভা করেন।
উপজেলার কয়েকটি স্থানে পথসভা ও দলীয় নেতা কর্মীদের সাথে ঘরোয়া মিটিংয়ে অংশ নেন।এবং সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানায়। এবং নির্বাচনে জয়-পরাজয় হাই হোক নড়াইল বাসীর কাছে থাকার কথা বলেন তিনি।
প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় পথসভাগুলোতে ১০ থেকে ১৫ মিনিট করে সময় দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে নৌকায় ভোট চেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।





