বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, র‌্যাব ও পুলিশকে ধ্বংস করে দেয়া হয়েছে। একটি বিশেষ এলাকার লোক দিয়ে পুলিশ বাহিনী ভরে ফেলা হচ্ছে।
আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এসব মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন র‌্যাব ও পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন, এমনটা মনে করার কোন কারণ নেই যে আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে।
আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে কোথায় যাবেন-র‌্যাব ও পুলিশকে লক্ষ্য করে এমন প্রশ্ন তুলে বেগম খালেদা জিয়া বলেন, মনে রাখবেন কত মানুষকে গুম করেছেন, কত মানুষকে খুন করেছেন তার হিসেব দিতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গুম ও খুনের ঘটনা বেড়ে যায়। সিরাজ শিকদারকে কে হত্যা করেছিল এমন প্রশ্ন তুলে বেগম জিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতিই হলো খুন ও লুটপাটের রাজনীতি।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি  [/b]