আইনি পথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি রাজনৈতিক বন্দী নয়, এতিমের টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে সাজা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মুক্ত হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘উইকিলিকসের তথ্যে উঠে এসেছে যে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে খালেদা জিয়া জানতেন ও তা তারেক রহমানের নির্দেশে হয়েছে। এখন বিএনপি এ বিষয়ে কী জবাব দেবে?’
এএস





