জাগরণ যাত্রা, উন্মুক্ত স্মৃতিচারণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো গণজাগরণ মঞ্চের এক বছর পূতি।
বুদ্ধজীবী, সাংস্কৃতিক কর্মীসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে আজ বুধবার বিকাল ৫টায় জাগরণ যাত্রা শুরু হয়। শাহবাগ থেকে শুরু হয়ে কারওয়ান বাজার, রাজু ভাস্কর্য ঘুরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেটি প্রজন্ম চত্বরে ফিরে শেষ হয়।
গণজাগরণ মঞ্চের বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন কামাল লোহানি, হাসান ইমাম, হাশেম খান, নাসিরউদ্দিন ইউসুফ, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেদন খান, ফকির আলমগীর, শ্যামল দত্ত, ইমরান এইচ সরকার প্রমুখ।
জাগরণ যাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল জাতীয় পতাকা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কার্টুন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সংবলিত বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। ট্রাকের ওপর তৈরি করা হয় প্রতীকী ফাঁসির মঞ্চ।
২০১৩ সালের আজকের এই দিনে (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দিয়ে রায় ঘোষণা করেন। সেই রায় প্রত্যাখ্যান করে শাহবাগে আন্দোলন গড়ে তোলে তরুণ প্রজন্ম।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]