বিএনপি জোটের সহিংসতার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে একযোগে গণমিছিল শুরু করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
শুক্রবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (বঙ্গবন্ধু স্কয়ার) সামনে থেকে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে গণমিছিলটি শুরু করে। মিছিলটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গণমিছিল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এমআর/এসএইচ





