দীঘদিন ধরে নিখোজ থাকা শিলংয়ের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিনকে দেখতে ভারতে গেছেন সদ্যসমাপ্ত ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।
রোববার দুপুরে তাবিথ কলকাতায় নেমে শিলংয়ে অবস্থানরত বিএনপির নেতাদের ফোন করেন। আজই তিনি শিলং পৌঁছবেন বলে সেখানে অবস্থানরত বিএনপি নেতারা গণমাধ্যমে জানিয়েছেন।
শিলংয়ে বর্তমানে বিএনপির যুগ্ম দফতর সম্পাদক আবদুল লতিফ জনিসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার বিএনপি নেতৃবৃন্দ অবস্থান করছেন।
এএইচ





