মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকায় বাংলাদশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ অয়োজিত রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের নিয়ে এক ভার্চুয়াল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব যোবায়ের বলেন, আল্লাহর বিধানের মধ্যেই রয়েছে বিশ্ব মানবতার মুক্তি ও সর্বাঙ্গীন কল্যাণ। মূলত, মানবরচিত কোন মতবাদই রাষ্ট্র ও সমাজে কল্যাণ বয়ে আনতে পারে না। তাই জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এ কাজে সফল না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দ্বীন বিজয়ের জন্য সকলকে ময়াদানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, ইসলাম একটি সর্বজনীন ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা গেলে জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলেই সমান সুবিধা পাবেন। রাসূল (সা.) মদীনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে সে সত্য প্রতিষ্ঠিত করে গেছেন। মূলত, ইসলামী রাষ্ট্রের জন্য দরকার ইসলামী সমাজ ব্যবস্থা। তাই সমাজ থেকে সকল ইসলাম বিরোধী তৎপরতা রোধ করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে একযোগে কাজ করতে হবে। তিনি ছাত্র আন্দোলনের সাবেকদের শান্তির সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, জামায়াত কর্মী মানেই হচ্ছে সমাজকর্মী। তাই ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সমাজের অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জামায়াত কর্মীদেরকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার পাশে দাড়ানো। তাই সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে একযোগে করা করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক মুমিনের ওপর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানোকে ফরজ করে দিয়েছেন। তাই এই বিষয়ে কারো গাফেল থাকার সুযোগ নেই। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সকলকে শপথের কর্মী হয়ে ময়দানে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এবিএম কামাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জাব্বার। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি





