জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের জানাযার সময় রাতেই পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহ হিল আমান আজমি মগবাজারের বাসার সামনে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
এর আগে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। বৈঠক থেকে এসে আব্দুল্লাহ হিল আমান আজমি জানান, তার ভাই ডা: আব্দুল্লাহ হিল সালমান আল আজমি যুক্তরাজ্য থেকে রওনা দেয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি বিমানের টিকেট পাচ্ছেন না। অন্য সিটিতে গিয়ে টিকেট ম্যানেজ করার চেষ্টা করছেন। একটু আগে তার সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছে। তবে তিনি আসতে পারুন আর না পারুন রাতেই জানাযার সময় নির্ধারণ করা হবে।
সন্ধ্যার পরে পুনরায় ব্রিফিং করে জানাযার সময় ও ছোট ছেলে আসার বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান আব্দুল্লাহ হিল আমান আজমি।
এদিকে গোলাম আযমের মরদেহ আবার বাসার সামনে সাধারণ মানুষের দেখার জন্য রাখা হয়েছে।
জেআই





