যে দেশে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো দল ক্ষমতায় আছে,সে দেশে আল-কায়েদার প্রয়োজন হবে কেন? এমন মন্তব্য করেছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
জাগপা সভাপতি বলেন, ৫৭জন সেনা অফিসার হত্যার রেকর্ড আল-কায়েদার আমল নামায়ও নেই। ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি যে,আওয়ামী আল-কায়েদারই কাজ তামাম দুনিয়া তা জানে।
মঙ্গলবার সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা নির্বাহী কমিটির সভায় একথা বলেন তিনি।
প্রধান বলেন,কোন কায়দারা ৫ শতাংশ ভোটের মালিকানদের গদীতে বসিয়েছে দেশবাসী তা জানতে চায়?
তিনি আরো বলেন,বেগম খালেদা জিয়া বিএনপি-জামায়াত কিংবা জাগপা'র দিকে আঙ্গুল তুলে ফায়দা হবে না। আল-কায়েদার ষড়যন্ত্র আবিস্কারের খবর দেশের মানুষ বুঝে গেছে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]