তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহার সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

শনিবার (২ মার্চ) ঢাকায় লাগামহীন মূল্যস্ফীতি ও বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ সহ বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি রোহিতপুর কাঁচা বাজার কেরানীগঞ্জ-নবাবগঞ্জ হাইওয়ে রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মো. শাহিনুর ইসলাম, সেক্রেটারি এ, বি, এম কামাল হোসাইন, কেরানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. ইলিয়াস, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিলে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশে^র অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্যমূল্য কমানো হলেও মুসলিম প্রধান দেশ আমাদের দেশই এক্ষেত্রে ব্যতিক্রম। সরকার নিজেদের দুর্নীতি ও লুটপাটকে নির্বিঘ্ন করার জন্যই নির্বাহী আদেশের মাধ্যমে হঠাৎ করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। তিনি বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি করেন এবং অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি