নবম জাতীয় সংসদে কুষ্টিয়া সদর আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খন্দকার রশিদুজ্জামান দুদু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
বুধবার সকাল ৭টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সাবেক এমপি রাশিদুজ্জামান দুদু মৃত্যুর পূর্ব পর্যন্ত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগ মনোনতি প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ [b]করেন।
ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]