বিএনপি একটি পাপিষ্ঠ দল। এই দলের নেতৃত্বে যেহেতু আছেন, আপনাকে সারা জীবনই কাঁদতে হবে। বিএনপি কখনো প্রগতিশীল রাজনীতি করেনি এবং কখনো এই ধারায় ফিরে আসতেও পারবেনা।

বিএনপি মহাসচিবের আবেগতারিত হওয়া প্রসঙ্গে বুধবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় খাদ্য মন্ত্রী এড. কামরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধীতা করে যারা এদেশে হত্যা, ধর্ষন, লুন্ঠন, জালাও-পোড়াও করেছে- তারাই ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে, জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছে। এরাই ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আবার এরাই দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে, গুপ্ত হত্যা করেছে। এখন নতুনরূপে জঙ্গী হামলা চালাচ্ছে। এই সকল ঘটনাই একই সুত্রে গাঁথা।

সভাপতির ভাষণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহে আলম মুরাদ বেগম আইভি রহমান সম্পর্কে বিস্তর স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত বেগম আইভি রহমান ছাত্রলীগ করা অবস্থায় সকল ছাত্র নেত্রীদের নিয়ে সব সময় একত্রিত হয়ে থাকতেন। তিনি কোন সভা মঞ্চে উঠে বসতেন না। সকল মহিলা নেতা-কর্মীদের সাথে নিয়ে মঞ্চের সামনে নিচে অবস্থান নিতেন।

তিনি বলেন, ২১ আগস্টের হত্যাকারীরাই আজ দেশে জঙ্গিবাদ চালিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ণের ধারা নস্যাৎ করতে চায়। তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীন সকল নেতা-কর্মীদের সজাগ থাকার ও প্রশাসনকে সর্বাত্মকভাবে সহায়তা করার আহবান জানান।

স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. মোল্লা মো: আবু কাওসার, অধ্যাপক এম.এ মান্নান, প্রফেসর কামরুল ইসলাম, কামাল চৌধুরী, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।

এমবিএইচ/ইআর