বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭ দফা দাবিকে উড়িয়ে দিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ৭ দফা দিয়ে কোন কাজ হবে না। একদফা মেনেই ২০১৯ সালে শেখ হাসিনার নেতেৃত্বে নির্বাচনে আসতে হবে। এর থেকে পিছু হঠার কোন সুযোগ নেই।
বৃহস্পিবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে হরতাল বিরোধী মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, বিএনপির যেসকল নেতা দলের ধ্বংসাত্মক কার্যকলাপ পছন্দ করে না। তারা গোপনে আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা তাদের আমলনামা দেখছি। যাদেরকে আমরা ভাল মনে করবো তাদেরকে নিতে পারি।
তিনি আরও বলেন, আগে দেখতাম কুকুর মানুষকে কামড় দিত। এখন দেখছি জামায়াত শিবির মানুষকে কামড় দিচ্ছে। এধরণের হিংস্র,বর্বরতার নেতেৃত্বে আছেন বেগম জিয়া। মানুষ কামড়ে দিয়ে প্রতিহিংসা ও বর্বরতার রাজনীতি দিয়ে ক্ষমতায় আসা যাবে না। খালেদা জিয়ার সাথে ভাল কোন নেতা থাকবে না। থাকবে সন্ত্রাসী, জঙ্গীবাদ, কুকুর ও চোর-ডাকাত।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ।
এমআর/ এআর





