ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডেভিড ডেডম্যানের সাথে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা ১১টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্টিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল দলের পক্ষ থেকে ডেভিড ডেডম্যানের কাছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিচারবহির্ভূত হত্যা, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের তথ্য এবং ৫ জানুয়ারির নির্বাচনের প্রকৃত চিত্র  তুলে ধরেছেন বলে বৈঠক সুত্রে জানা গেছে।
[b]ঢাকা,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]