বাংলাদেশের মানুষকে মনে রাখতে এদেশে হিন্দুরা যেমন মাইনরিটি, তেমনি ভারতে মুসলমানরা মাইনরিটি। তাই এখানে হিন্দুদের ওপর কোন ধরণের যেন হয়রানি ও নির্যাতন করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
আজ সোমবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মন্তব্য করেন।
সাতক্ষীরার মাটিতে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করা হবে বলেও জানান তিনি। যাদের ঘর-বাড়ী ভাংচুর করা হয়েছে তা মেরামত করে দেয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
দেশের মানুষের স্বার্থে তার পিতার মতো নিজের জীবন দেয়ার প্রয়োজন হলেও তাও দিতে প্রস্তুত আছেন এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে নিরলস কাজ করার অঙ্গীকার করেন।
তিনি যেকোন মূল্যে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলেরও ঘোষণা দেন।
রাজনীতি
'মনে রাখতে হবে ভারতে মুসলমানরা মাইনরিটি'
বাংলাদেশের মানুষকে মনে রাখতে এদেশে হিন্দুরা যেমন মাইনরিটি, তেমনি ভারতে মুসলমানরা মাইনরিটি। তাই এখানে হিন্দুদের ওপর কোন ধরণের যেন হয়রানি ও নির্যাতন করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।