বুধবার জেলা জামায়াতের ডাকা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক মোখলেছুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে এ হরতাল পালিত হয়।
সকালে হরতাল সর্মথনে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। মিছিলটি বড়ইন্দারা মোড় থেকে বের হয়ে শিবতলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
হরতালে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে শিবিরকর্মীরা। হরতালে দুরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ ছিল।
তবে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের প্রধান প্রধান মার্কেটসহ অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। সোনা মসজিদ স্থলবন্দর থেকে কোন পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে শপথ নেয়ার জন্য যাওয়ার সময় রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে গ্রেফতার করে আরএমপি ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
জামায়াত নেতার মুক্তি দাবিতে হরতাল পালিত