প্রয়াত আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহধন্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী ২৩ ডিসেম্বর (মঙ্গলবার)।

প্রয়াত এই নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৯টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ ডিসেম্বর মঙ্গলবার ৩টায় টি.এস.সি’তে (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল-আলম হানিফ দলের সকল পর্যায়ের নেতা-কর্মী, জনসাধারণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল জলিল।

এমআর/এসএইচ