চলমান উপজেলা নির্বাচনের পরই বর্তমান অবৈধ সরকার পতনের ১দফা আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার বিকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে একের পর এক মানুষ খুন করছে। অথচ বিরোধী দলীয় নেতা-কর্মীদের জেলে নেয়া হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। খুন ও গুম করা হয়েছে অসংখ্য নেতা-কর্মীকে।
রাজবাড়ীর জনসভায় সাবেক প্রধানমন্ত্রী বলেন, দ্রুত অবৈধ আওয়ামী লীগ সরকারকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
ছাত্রদের চাকরির আশ্বাস দিয়ে তিনি বলেন, ১৯ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে মেধাবীদের মূল্যায়ন করা হবে। এলাকা নয় মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে সবাইকে সমান সুযোগ দেয়া হবে।
এ সময় তিনি গত সংসদ নির্বাচনের বিষয় উল্লেখ করে বলেন, উপজেলা নির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে এ অবৈধ সরকারের পায়ের তলায় মাটি নেই।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের জাগতে হবে। আমরা আগেও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। এখনো দরকার হলে আবারও রক্ত দিয়ে দেশকে রক্ষা করতে হবে।
সংসদের চলমান অধিবেশন সম্পর্কে খালেদা জিয়া বলেন, জনগণের অর্থে সংসদ চলে অথচ সেই সংসদে এখন জনগণের উন্নয়ন নিয়ে আলোচনা হয়না। সেখানে শুধু গালাগালি করা হয়।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
রাজনীতি
উপজেলা নির্বাচনের পরই সরকার পতনের আন্দোলন: খালেদা
চলমান উপজেলা নির্বাচনের পরই বর্তমান অবৈধ সরকার পতনের ১দফা আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। শনিবার বিকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।





