বাংলা নববর্ষকে বরণ করে নিতে রমনা বটমূলের বর্ষবরণ উৎসবে অংশ নিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মেয়র প্রার্থী সাঈদ খোকন রমনা বটমূলে বর্ষবরণ উৎসবে যান। সেখানে কিছুক্ষণ কাটিয়ে চলে যান বাহাদুর শাহ পার্কে আওয়ামী লীগের বৈশাখী শোভাযাত্রায়।

 

এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ।

 

এএইচ