বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়া মারা গেছেন।
তার ছেলে ড. রেজা কিবরিয়া জানান, ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে হার্ট অ্যাটাকে তার মায়ের মৃত্যু হয়।
মৃত্যুকালে আসমা কিবরিয়ার বয়স হয়েছিল ৭৮ বছর।
তবে, তিনি কয়েক বছর ধরেই ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন ড. রেজা কিবরিয়া।
বিকালে আসরের পর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজা হবে।
এরপর মাগরিবের নামাজের পর বনানী কবরস্থানে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।
এসএইচ





