‘অনভ্যস্ত মানুষকে আতপ চাল কিনতে বাধ্য করছে সরকার। আতপ চাল পেয়ে মানুষ ভেবে পাচ্ছে না ভাত রান্না করবে না পিঠা বানাবে।

মানুষের এই বিপর্যয়ের সময় তাদের এ ধরনের পরিস্থিতির দিকে ঠেলে দেয়া অসহায় জনগণের প্রতি সরকারের উপহাস মাত্র।’

মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

তারা চালের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং চাল সিন্ডিকেটের অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

নেতারা বলেন, একদিকে খাদ্যমন্ত্রী বলছেন চালের কোনো সংকট নেই, অন্যদিকে ওএমএস-এ চালের দাম ১৫ টাকা থেকে ৩০ টাকা করা হয়েছে। ক্রয়ের পরিমাণ ৫ কেজি নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

আরও বলা হয়, আজ খাদ্যমন্ত্রীর সঙ্গে চাল ব্যবসায়ীদের এক বৈঠকে ব্যবসায়ীরা মন্ত্রীকে আশ্বস্ত করেছেন দু-একদিনের মধ্যে চালের বর্ধিত দাম হ্রাস পাবে। এতে বোঝা যাচ্ছে চালের দাম নির্ধারণের চাবিকাঠি ব্যবসায়ীদের হাতে। চালকলের মালিকরা এবং পাইকারি ব্যবসায়ীরা যোগসাজশে চালের দাম বাড়িয়েছে। এদের সহযোগিতা করেছে দুর্নীতিবাজ আমলাচক্র ও ক্ষমতাসীন অসৎ রাজনীতিবিদেরা
এ এস