আমরা বিলেতি কোন দেশের সাহায্যে বাংলাদেশ স্বাধীন করি নাই মন্তব্য করে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, যারা আমার দেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করে জঙ্গিদের জন্য মায়া কান্না করেন, তাদের বিনা বিচারে কেন হত্যা করা হল
প্রশ্ন করেন, তাদের মানবাধিকারের চিন্তা করেন, তাদের বলতে চাই আপনাদের যদি এ দেশে থাকতে মন না চায় তাহলে সন্ত্রাসী দেশ সিরিয়া বা ইরাকে চলে যান। কোন সন্ত্রাসীকে এ দেশে থাকতে দেয়া হবে না।
তিনি বলেন, যাদের জঙ্গিদের প্রতি মহব্বত বেশি আর যারা হত্যার শিকার তাদের প্রতি বিন্দু মাত্রি আক্ষেপ নাই, তাদের বলি জঙ্গিদের জন্য মায়া কান্না করা আবার তাদের মদদ দেয়া এ দুই ধরণের আচরণ কোন ভাবেই মেনে নেয়া হবে না।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহবুব উল আলম হানিফ বলেন, জঙ্গি সন্ত্রাসীদের মূল চির তরে উৎখাত করে আমরা বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দিতে চাই। কারণ এরাই হল পাকিস্তানের প্রেতাত্মা যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এদেরকে হত্যা করেই আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব।
তিনি আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ আর স্বাধীনতার শত্রু বিএনপি’র মধ্যে কোন সময় ঐক্য হতে পারে না। যারা দেশকে এগিয়ে নিতে চায় আর যারা দেশকে সন্ত্রাসী জঙ্গিদের দেশ বানিয়ে স্বাধীনতা সার্বভ্রমত্ব নষ্ট করতে চায় তারা কখনো এক হতে পারে না।
অনুষ্ঠানে সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
এমবিএইচ/ ইআর





