তিস্তা অভিমুখে লংমার্চ আন্দোলন নয় বরং বিএনপির অপরাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সুক্ষ্ম ভারত বিরোধিতার জন্যেই বৈশাখের খরতাপের সময় লংমার্চ বেছে নিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,তিস্তা নিয়ে দীর্ঘ কূটনৈতিক চাপ সৃষ্টি করে এ সমস্যার সমাধানে সরকারকে বিএনপির সহযোগিতা করা উচিত। তারা এটা না করে ভারতের নির্বাচনের সময়ে ভারত বিরোধিতা করে তাদের (ভারতকে) উস্কে দিচ্ছেন। তিস্তা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। এজন্য লংমার্চ নয়,‘লং ডিপ্লোমেটিক’ সমঝোতা প্রয়োজন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন ভারতের চলমান নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।
সাবেক এই মন্ত্রী বলেন,তারপরও কেউ এ নিয়ে রাজনীতি করতে চাইলে বা এ নিয়ে কোনো উত্তেজনা, আইনশৃঙ্খলা ব্যাহত করা, এই লংমার্চকে ভায়োলেন্স মার্চ বা অশান্তির মার্চ করতে চাইলে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিম সভায় সভাপতিত্ব করেন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
লংমার্চ আন্দোলন নয়, অপরাজনীতি: সুরঞ্জিত
তিস্তা অভিমুখে লংমার্চ আন্দোলন নয় বরং বিএনপির অপরাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সুক্ষ্ম ভারত





