যে লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, চুরি করে না। সেই লোক যদি তেঁতুল হুজুরদের পাশে বসে সে তো ভালো লোক না, সে শয়তান। আর শয়তান কখনও শোধরায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে কর্মজীবী নারীর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,তেঁতুল হুজুরকে হাতজোড় করে মাফ চাইতে হবে। মা-বোনদের পা ধরে মাফ চাইতে হবে। তবেই তাকে মাফ করা হবে।
তিনি আরও বলেন, ভোটের সময় টঙ্গীতে আমি অবাক হয়ে দেখলাম আপনারা তেঁতুল হুজুরের পক্ষের লোকদের ভোট দিলেন। ওই লোক তো ভালো না।
এসময় তিনি বলেন, 'বিএনপি করেন তাতে কি হয়েছে? আপনারা আপনাদের নেত্রীকে গোলাম আযম আর তেঁতুল হুজুরদের ছাঁড়তে বলুন। একদিকে গোলাম আযম আর অন্যদিকে তেঁতুল পাশে নিয়ে নারী মুক্তির কথা বলবেন তা হবে না" ।
কর্মজীবী নারীর সভাপতি শিরিন আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক উম্মে হাসান ঝলমল প্রমুখ।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
রাজনীতি
তেঁতুল হুজুরের পাশে শয়তানরাই বসে: ইনু
যে লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, চুরি করে না। সেই লোক যদি তেঁতুল হুজুরদের পাশে বসে সে তো ভালো লোক না, সে শয়তান। আর শয়তান কখনও শোধরায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।