রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস হাইকোর্টে এ রিট দায়ের করেন।

হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আজই রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল তাদের পক্ষে শুনানি করবেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের স্ত্রী কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

এবিএস