আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশটা কারো বাপের বা মা-পুত্রের সম্পত্তি নয়, এটা জনগণের।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের হুঙ্কার দিয়ে নৈরাজ্যের পায়তারা করছে। তার (খালেদা জিয়া) ছেলে তারেক লন্ডনে বসে ইতিহাস বিকৃতি করছে। আর খালেদা জিয়া দেশে বসে ইফতারে রাজনৈতিক বক্তব্য দিয়ে রোযার পবিত্রতা নষ্ট করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দন মিলনায়তনে স্বাধীণতা পরিষদ আয়োজিত ‘আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের হুমকিদাতাদের প্রতিহত করুন’শীর্ষক  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে বিএনপির নেতাদের বক্তব্যে শুনলে মনে হয়, ঈদের পর তারা নৈরাজ্য করার অপচেষ্টা চালাবে। পেট্টোল বোমা মেরে ও বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনারা নৈরাজ্যে পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসুন। যতই নৈরাজ্য করেন, কোন কাজে আসবে না। আগামী ৫ বছরের আগে বাংলাদেশে কোন জাতীয় নির্বাচন হবে না। ধৈর্য ধরুন। জনগণের কাছে যান। জনগণ চাইলে ৫ বছর পর আপনারা ক্ষমতায় আসতে পারেন।

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, শিক্ষক নেতা শাহজাহান সাজু প্রমুখ।

ঢাকা,এমআর,১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) এআর