পুলিশি বাধার কারণে বাসা থেকে বের হতে না পারায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন নি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা সামসুদ্দীন দিদার রাত ১২টা ২০ মিনিটে টাইমনিউজবিডিকে এই তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাত ১১টার পর থেকেই বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন।
কিন্তু রাত ১০ টার পর থেকেই বাসার সামনে মোতায়ন করা হয় অতিরিক্ত পুলিশ। এসময় তাদের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে বের হতে দেওয়া হয়নি। এরপর রাত ১২টার পরে তিনি বাসা থেকে বের হয়ে গুলশানের কার্যালয়ে এসে পৌঁছেন। কার্যালয়ের সামনেও অন্য যেকোনো দিনের চেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করা আছে।
দিদার আরও বলেন, ১২টা ৪৫মিনিটে খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছাতে পারেন।
উল্লেখ্য, ১০ম সংসদ নির্বাচন বর্জন করায় বেগম খালেদা জিয়া এখন কোনো ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন না। তাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ ২২ বছর পর রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন।
ঢাকা, এমএইচ, ২১ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)// এসআর
পুলিশি বাধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে খালেদার বিলম্ব!
পুলিশি বাধার কারণে বাসা থেকে বের হতে না পারায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন নি।
বেগম জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত
চলমান বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। আগামীকাল বৃহস্পতিবার দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। আজ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
বাকৃবির ১০ তলায় বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
আবাসন সংকট নিরসনে নির্মিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ তলাবিশিষ্ট বেগম খালেদা জিয়া হল চালুর এক বছর পেরিয়ে গেলেও এখনো লিফট চালু হয়নি। ৩৫০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করা হলে বর্তমানে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিন ১০ তলা ভবনে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ক্লাসের ফাঁকে হলে যাওয়া, খাবার খাওয়া এবং অসুস্থ শিক্ষার্থীদের নিচে নামানো নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
বাংলা একাডেমিতে জমে উঠেছে ৯ দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ জমে উঠেছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
ক্ষমতার দাপট আছে প্রজ্ঞাবান রাজনীতিকের অভাব: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই, কিন্তু নীতি ও আদর্শের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান মানুষের বড় অভাব।
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নদীতে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।
















