সরকার দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও ১৯ দলীয় জোট সমর্থিত উপজেলা নির্বাচনের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও গণহারে গ্রেফতার করছে বলে অভিযোগ করেছে বাংলাদেম জামায়াত ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করে বিবৃতিতে জানানো হয়েছে, 'নির্বাচনী প্রচারণা চালানোর সময় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চুটুকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশপুর উপজেলায় জামায়াত ও ছাত্রশিবিরের ৫ জনকে আটক করেছে পুলিশ । ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ১৯ দলীয় জোট সমর্থিত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে যৌথবাহিনী জামায়াত-শিবিরের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।'
ঢাকা, ২২ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
১৯ দলের প্রার্থীদের হয়রানির অভিযোগ জামায়াতের
সরকার দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও ১৯ দলীয় জোট সমর্থিত উপজেলা নির্বাচনের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও গণহারে গ্রেফতার করছে বলে অভিযোগ করেছে বাংলাদেম জামায়াত ইসলামী।