বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গণজাগরণ মঞ্চের এখন আর কোনো ‘অ্যাপিল’ (আবেদন) নেই। তারা বিভক্ত হয়ে গেছে। যে উদ্দেশ্য নিয়ে তারা যাত্রা শুরু করেছিল, সেটি আর কাজ করছে না।

শনিবার বিবিসি বাংলাদেশ সংলাপে এক প্রশ্নের জবাবে মেনন এ কথা বলেন। রাজধানীর বিয়াম মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

মেনন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তাতে তিনি বিস্মিত হননি। কারণ হিসেবে তিনি বলেন, গোলাম আযমকেও নাগরিকত্বের রায় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া সচিবদের চাকরিচ্যুত করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘সরকার এ ব্যাপারে আইনুযায়ী ব্যবস্থা নেবে। তবে আমি ব্যক্তিগতভাবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে।’

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই