‘বেগম জিয়া নিজে নারী হয়েও নারী নির্যাতনকারী সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের সমর্থন করেন। যারা নারীদের ঘরে বন্দী করে রাখে তিনি তাদের সমর্থন করেন। সুতরাং তাকেও নারী নির্যাতক বলা যায়।’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় নারী জোট আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ইনু বলেন, ‘নারীরা তিনভাবে নির্যাতিত হয়: ঘরের মধ্যে স্বামী ও বড় ভাই, বাইরে সন্ত্রাসী এবং কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীর দ্বারা। নারী মুক্তির জন্য তিনটি শিকল ভাঙতে হবে: ধর্মঅন্ধতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ।’
তিনি নারী-পুরুষের উদ্দেশে ছড়া কেটে বলেন, ‘নারী বলো পুরুষ বলো কেউ কারো ছোট নয় কেউ কারো বড় নয়।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সমাজে শুধু শিক্ষিত হলে চলবে না জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকতে হবে। না হলে নারী-পুরুষের সমান সমাজ গড়ে তোলা যাবে না।’
জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা রিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শিরীন সুলতানা, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদ কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধান প্রমুখ।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
খালেদা জিয়া ‘নারী নির্যাতক’