হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে এবং নির্বিঘ্নে এসএসসি পরিক্ষা দেওয়ার সুযোগের দাবীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের দক্ষিণ পাশে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ক্যাম্বব্রিয়ান স্কুল এন্ড কলেজ ও গুলশান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) দেওয়ার সুযোগ করে দিতে তারা এ মানবন্ধন করছে।

এমএইচ