জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ থেকে বাংলাদেশের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত অ্যামনেস্টি রিপোর্ট: বাংলাদেশে খুন-গুম-অপহরণ- মানবাধিকার ও বিচার ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফর প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, জাপানের প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ অর্থনৈতিক ও বিনিয়োগের দিক থেকে এগিয়ে যাবে। কিন্তু জাপান বাংলাদেশকে বিনিয়োগ করবে কিছু এজেন্ডার ভিত্তিতে। আর সেই এজেন্ডা হলো জাপানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পেতে সুযোগ করে দেবে। যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ে পরিণত হবে।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহসহ পেশাজীবী নেতৃনৃন্দ।

ঢাকা, এমএইচ, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম