রাজধানীর যাত্রাবাড়িতে মসজিদের ছাদ থেকে পড়ে মো. হোসেন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

যাত্রাবাড়ীর মদিনা মসজিদে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হোসেন আলী ময়মনসিং জেলার কোতোয়ালি থানার থানাদিয়া গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে।

হোসেন আলীর ভাই নাজমুল হোসেন জানান, তার ভাই মদিনা মসজিদের তৃতীয় তলায় থাকতেন। তিনি ওই মসজিদের পাশের পানির পাম্প থেকে মসজিদ ও বিভিন্ন বাসা বাড়িতে খাবার পানি সরবরাহ করতেন। হঠাৎ সকালে তিনি ছাদ থেকে পড়ে যান। তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএ