জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ডা. শফিক আরো বলেন, ‘‘ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ২০ দলীয় জোটের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা, গুম ও অপহরণ করছে এবং অন্যায়ভাবে গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালিয়ে কারাগারে বন্দী করে রেখেছে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ২০ দলীয় জোটের শরীক দলগুলোর অফিসে তালা ঝুঁলিয়ে অফিস বন্ধ করে রেখেছে। নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
জামায়াত নেতা বলেন, “দেশে চলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী ক্যাডার বাহিনীর সন্ত্রাসী তাণ্ডব। মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। দেশকে রাজনীতি শূন্য করার জন্য চলছে গভীর ষড়যন্ত্র। স্বৈরাচারী সরকার দেশকে রাজনীতি শূন্য করার উদ্দেশ্যেই দেশকে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে। দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন চলছে।’’
তিনি বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁধে ভর করে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজও সারাদেশে ২০ দলীয় জোটের দুই শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।’’
২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
জেএ





