বারডেম হাসপাতালে চিকিৎসক ধর্মঘটের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসকদের মানবিক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
চিকিৎসকের উপর হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে নাসিম বলেন, আজকের মধ্যে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা না হলে পুলিশ হাসপাতালের সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে।
মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]