তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর অধিকার ও ধর্মান্ধতা একসঙ্গে চলতে পারে না। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা দূর করে নারীদেরকে এগিয়ে যেতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত ‘সাংবাদিকদের নেতৃত্বে নারীদের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রদায়িকতা,ধর্মান্ধতা ও জঙ্গিবাদ এখনো আমাদের সমাজ এবং রাষ্ট্রে একসঙ্গে বিদ্যমান। এই তিন দানবকে দূর করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। ছেলে ও মেয়েরা একসঙ্গে পাশাপাশি বসে গল্প করলে আমাদের দেশের বিভিন্ন লিডিং পত্রিকাগুলো যে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করে তা আসলে ঠিক নয়।
এ সময় তিনি নারীদের পাশাপাশি পুরুষদেরকেও সহযোগী শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের সহ-সভাপতি দিল মনোয়ারা মনুর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়েনের একাংশের সভাপতি আলতাফ মাহমুদসহ অনেকে।
[b]ঢাকা, এমআর, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
ছেলে ও মেয়েরা একসঙ্গে গল্প করলেই কুরুচিপূর্ণ সংবাদ: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর অধিকার ও ধর্মান্ধতা একসঙ্গে চলতে পারে না। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা দূর করে নারীদেরকে এগিয়ে যেতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত ‘সাংবাদিকদের নেতৃত্বে নারীদের অবস্থান’





