বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেনের মা তৈয়বা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি, ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের মা।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ওনার ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শালের হাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তৈয়বা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
এমআর





