ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ আরো কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণের বাংলাদেশ সফরকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলা
সোমবার এক সংবাদ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এ অভিনন্দন জানান।
ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণকে অভিনন্দন জানিয়ে মকবুল আহমাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মাঝে বিরাজমান সমস্যার সুষ্ঠু সমাধান হবে বলে বাংলাদেশের জনগণ আশা করে।
বিবৃতিতে তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জনগণের পক্ষ থেকে আশা করছি যে, ভারতের প্রধানমন্ত্রীসহ মুখ্যমন্ত্রীগণের এ সফরের মাধ্যমে দু-দেশের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান হবে। ১৯৭৪ সাল থেকে ঝুলে থাকা ছিটমহল বিনিময়, অদখলীয় ভূমি হস্তান্তর, অনিষ্পন্ন সীমানা নির্ধারণ, দু’দেশের ৫২ হাজার ছিটমহলবাসীর নাগরিকত্ব সমস্যার স্থায়ী সমাধান এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘলায় ও ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত বিরোধের চূড়ান্তভাবে সমাধান হবে।
সুদীর্ঘ কাল যাবত ঝুলে থাকা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে বলে দেশের জনগণ আশা করে। সেই সঙ্গে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, সীমান্তে প্রতিনিয়ত বিএসএফের গুলিতে বাংলাদেশী মানুষ হত্যা বন্ধের ব্যাপারে ভারত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আমি আরও আশা করি ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের ফলে দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
এ সফর দু’দেশের জনগণের আশা-আকাক্সক্ষা ও প্রত্যাশা পূরণে সক্ষম হবে এবং প্রতিবেশী দু’টি স্বাধীন-সার্বভৌম দেশ নিজ নিজ স্বার্থ অক্ষুণ্যরেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সার্বিক সাফল্য কামনা করেন মকবুল আহমাদ।
ইআর





