ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন । রোববার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্চের শেষের দিকে সুজা আলম ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, প্রায় ঘণ্টাব্যাপী দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে খালেদা-সুজা আলম কথা বলেন।এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
রাজনীতি
খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক
ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন । রোববার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।





