বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোট অতীতে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে বলে মন্তব্য করেছেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব।
বৃহস্পতিবার বিকেলে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, খুব শিগগিরই ইসলামী ঐক্যজোটের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৩১ মার্চ ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, একইদিন সকালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ‘ইসলামী ঐক্যজোট’ আর নেই বলে ঘোষণা দেন মাওলানা আব্দুল লতিফ নেজামী। এর কিছুক্ষণ পরই বিকেলে মাওলানা আব্দুর রকিব সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন।
এমএইচ





