সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর সেরা ১০টি ভাষণের মধ্যে অন্যতম একটি ভাষণ। মূলত এটিই ছিল আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এ ভাষণ নিয়ে অনেক আলোচনা ও বিশ্লেষণ হয়েছে। এটি এখন গবেষণার বিষয়।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জে) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি‘র আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল এবং ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনী হামিদ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।

প্রধান অতিথি বলেন, আমার রাজধানীতে আসার পেছনে যে দু‘জন দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব অনুপ্রেরণা ও শক্তি হিসেবে কাজ করেছেন- তার একজন হচ্ছেন ওবায়দুল কাদের এবং অন্যজন সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁদের চেষ্টায় ও সহযোগিতায় রাজনীতিতে এ পর্যন্ত আসতে পেরেছি। সেজন্য তাঁদের নিকট আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি এম খালিকুজ্জামান, আশহারুল হাসান আশু, আলম দেওয়ান, মাজহারুল হক খোকন, এ এইচ এম রানা, নবীন কিশোর গৌতম, মোঃ মহিউদ্দিন প্রমুখ৷

এম বিল্লাহ