মুক্তিযুদ্ধে জিয়ার কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন,'যে সমস্ত মানুষ বিশ্বাস করে জিয়া প্রথম রাষ্ট্রপতি ছিলেন তাদের কাছে আমার প্রশ্ন মুক্তিযুদ্ধে তার কী ভূমিকা ছিল। আমি বলব তার কোনো ভূমিকা ছিল না।'
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে কুড়িগ্রাম রুরাল ডেভলমেন্ট সেল্ আয়োজিত ‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’ আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন,'যারা ৭২-এর সংবিধান,বঙ্গবন্ধুকে প্রথম প্রধানমন্ত্রী অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকেও অস্বীকার করবে,সেদিন আর দূরে নেই।
তিনি বলেন,'জয়ের আনন্দ সহজে ভুলা যায় কিন্তু পরাজয়ের গ্লানি কখনো ভুলা যায় না। তাই তারা আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু তাদের এ উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনতা সফল হতে দেবে না।'
অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক বিউটি রানী চৌধুরী সভাপতিত্ব করেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
মুক্তিযুদ্ধে জিয়ার কোনো ভূমিকা ছিল না: মোজাম্মেল
মুক্তিযুদ্ধে জিয়ার কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন,'যে সমস্ত মানুষ বিশ্বাস করে জিয়া প্রথম রাষ্ট্রপতি ছিলেন তাদের কাছে আমার প্রশ্ন মুক্তিযুদ্ধে তার কী ভূমিকা ছিল। আমি বলব তার কোনো ভূমিকা ছিল





