প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া'। তিনি বলেন, আন্তরিকতা থাকলে স্বল্প সম্পদ দিয়েও যে উন্নতি করা যায় তা আমরা দেখিয়ে দিয়েছি।

মঙ্গলবার বেলা ১২টায় সিভিল সার্ভিস একাডেমির কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা সব সময়ই চেষ্টা করেছি ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে। তিনি বলেন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করায় এখন মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে। মানুষের আয়ুকাল বেড়েছে।

মুক্তিযুদ্ধের বিজয় বড় অর্জন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীন দেশ বলেই আমরা সব কিছুতে স্বকীয়তা পাচ্ছি। আমরা বিজয়ী জাতি। সব সময় আমরা মাথা উচু করে চলবো। মাত্র ৩৭ বছরে দেশকে এতো দূরে এগিয়ে নেয়া সহজ ছিল না।

এআর