স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার না করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ সোমবার এ নিন্দা ও প্রতিবাদ জানায় বলে জানা যায়।

তিনি বলেন, পুলিশী প্রহরায় আব্দুল লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে গোপন স্থানে নিয়ে যাওয়ার ঘটনা থেকে প্রমাণিত হয় যে, সরকারই তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।

বিমানবন্দরে তাকে গ্রেফতার না করা সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল তার সচিবালয় সাংবাদিগণের প্রশ্নের জবাবে যে ব্যাখ্যা দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। সরকার বিনা কারণে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধীদলের নেতা-কর্মীদের খুঁজে খুঁজে গ্রেফতার করছে।

অথচ লতিফ সিদ্দিকীর মত একজন স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী ব্যক্তিকে সরকার গ্রেফতার করার পরিবর্তে পৃষ্ঠপোষকতা করছে। সরকার নাস্তিকের পক্ষাবলম্বন করে দেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আব্দুল লতিফ সিদ্দিকী ইসলামের অন্যতম মূল স্তম্ভ পবিত্র হজ্জ, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স:) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গর্হিত অপরাধ করেছে। দেশের মানুষ লতিফ সিদ্দিকীর বিচারের দাবীতে আন্দোলন করছে।

জনমতকে উপেক্ষা করে সরকার লতিফ সিদ্দিকীকে প্রশ্রয় দিয়ে দেশের জনগণের ঈমান-আক্বীদার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করে বিচার না করার কারণে দেশে যদি কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

কাজেই দেশের জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন করে অবিলম্বে স্বঘোষিত নাস্তিক আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এসএইচ