সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অসুস্থ্য হয়ে রাজধানীর ধানমণ্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দিনগত রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আত্মীয় টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রচন্ড জ্বরে ভুগছেন তিনি। চাঁদপুরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপতালের আইসিইউতে তাকে রাখা হয়েছে।