জধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (১০ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে খালেদাও এতে শরিক হন।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলছে, বিগত কয়েক বছর ধরে টঙ্গীর ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে অংশ নিতেন খালেদা জিয়া।
এমএইচ





