জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার সকাল ৭টার দিকে তার ছেলে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমির কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঢামেক ফরেনসিক চিকিৎসক আবুল খায়ের ও প্রদীপ গোলাম আযমেরময়নাতদন্ত করেন।
আব্দুল্লাহিল আমান আজমি বলেন, সকালে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষ মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। এখন মৃতদেহ মগবাজারের কাজী অফিস লেনের নিজ বাসভবনে নিয়ে যাচ্ছি। সেখানে গোসল করানোর পর মৃতদেহ কোনো হাসপাতালের হিমঘরে রাখা হবে।
তিনি আরওবলেন, কবে কখন বাবার জানাজা ও দাফন করা হবে সে ব্যাপারে শনিবার সিদ্ধান্ত নেয়া হবে।
গোলাম আযম বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে মারা যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কেএইচ





