জার্মান সরকার সবার অংশগ্রহণে বাংলাদেশে দ্রুত আরেকটি নির্বাচন চায় উল্লেখ করে দেশটির প্রতিনিধি দল জানায়, গত ৫ই জানুয়ারির নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটেনি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তারা।
প্রতিনিধি দলের প্রধান ডাগমার জি ওয়ার্লে বলেন,সংলাপের মাধ্যমে দ্রুত আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের মানুষ যাতে গণতন্ত্র পায় এবং শান্তিতে থাকতে পারে। জার্মান সরকারসহ পুরো ইউরোপ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
বৈঠকে খালেদা জিয়া প্রতিনিধি দলকে বলেন,জনগণ ৫ই জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে ১৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী,বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার অনির্বাচিত। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে দ্রুত আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। এটা শুধু রাজনৈতিক কারণে নয় সামাজিক ও অর্থনৈতিক স্বার্থে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে খালেদা জিয়া আবু বকর সিদ্দিকসহ সম্প্রতি গুম ও অপহরণের ঘটনা তুলে ধরেন।
এসময় গুম-অপহরণের ঘটনায় জার্মান প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করেছে। বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান এবং সাবিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
সবার অংশগ্রহণে দ্রুত নির্বাচন চায় জার্মান সরকার
জার্মান সরকার সবার অংশগ্রহণে বাংলাদেশে দ্রুত আরেকটি নির্বাচন চায় উল্লেখ করে দেশটির প্রতিনিধি দল জানায়,গত ৫ই জানুয়ারির নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটেনি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তারা





